এক সিগারেটের আগুনে পুড়ল ৩০০ গাড়ি!

ভারতের বেঙ্গালুরুতে বিমানবাহিনীর প্রদর্শনী অনুষ্ঠানের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা ১২টার দিকে বিমানবাহিনীর স্টেশনের পার্কিং জোনে গেট নম্বর ৫-এ ভয়াবহ আগুন লাগে। দাঁড়িয়ে থাকা ৩০০টি গাড়ি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক ভাবে স্থানীয় দমকল কর্মীদের অনুমান, সিগারেট থেকেই আগুন ছড়িয়ে যায়। পার্কিং জোনের শুকনো ঘাসে ওই সিগারেট ছুড়ে ফেলা হয়েছিল। আগুন লাগার ভিডিওতে দেখা গেছে, দাঁড়়িয়ে থাকা একটার পর একটা গাড়ি কী ভাবে পুড়ে যাচ্ছে। সব মিলিয়ে মোট ৩০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: আনন্দবাজার

👏👏বন্ধুত্বের প্রতিদান। (ভারত প্রসঙ্গ)👏👏

= যুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্র-সরঞ্জাম লুট করেছিলো ভারতীয় সেনাবাহিনী? ( অমৃতবাজার দৈনিক-১২ মে ১৯৭৪)
=৭৪ সালের চুক্তি সত্বেও ভারত তিন বিঘা
করিডোর হস্তান্তর করেনি বাংলাদেশকে !
= ভাই ৭৫ থেকে বাংলাদেশকে পানির নায্য
হিস্যা দেয়নি। পদ্মা শুকিয়ে আজ বাথরুমের টাংকি !
বছরে ২০০ কোটি টাকার ফসল উৎপাদন বন্ধ !
= ভাই, খড়া মৌসুমে তারা বাধ দিয়ে পানি আটকে
রাখে, আর ভরা মৌসুমে বাধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে
ভাসিয়ে দেয়!
= শুল্ক জটিলতা সৃষ্টিকরে প্রায় ২০ হাজার কোটি
টাকার বানিজ্য ঘাটতি তৈরী করেছে !
=প্রতিবাদের পরেও টিপাইমুখে বাধ দিচ্ছে!
সিলেটের ১৬ জেলা মরুভূমি হয়ে যাবে !
= হিন্দি চ্যানেল প্রচার করতে ৩০০০থেকে
৪৫০০ কোটি টাকা ভারতকে দেয়া হয়। কিন্তু
বাংলাদেশী চ্যানেল ভারতে নট অ্যালাউড!
= ভাই, গত ৪৪ বছরে ৬১হাজার বাঙ্গালীকে
সীমান্তে হত্যা করেছে !!
=আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন! সেই
সুন্দরবনকে ধ্বংসের জন্য তারা উঠেপড়ে লেগেছে!
= আপনার গর্বের জায়গা ‘ক্রিকেট’ নিয়েও
ষড়যন্ত্র শুরু করেছে, কেমন ছোটলোক!
= আশ্চর্য ভাই, সাংস্কৃতিক আগ্রাসন, অভ্যন্তরীণ
রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ, মাথার উপর দাদাগিরি
সহ নানাভাবে বাংলাদেশ আজ ধর্ষিত ভারতের কাছে !
= এই যে আমাদের গর্বের সেনাবাহিনী, তাদেরকে
নিয়েও তারা কত ষড়যন্ত্র করছে, বিডিআর বিদ্রোহ
থেকে আরো কত কী!
= যুদ্ধ করেছে হাজার হাজার বাংলাদেশী মুক্তিযোদ্ধা কিন্তু আজও ভারতীয়রা বলে আসছে তারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে এবং বাংলাদেশ কে স্বাধীন করে দিয়েছে
= ভারত ৪২ বছর ধরে স্বাধীনতায় সহযোগিতার
নামে বাংলাদেশ শোষণ করছে !
=ফেলানিকে মনে হয় ভুলে গেছেন আপনারা??
=এই তো কয়দিন আগে বাংলাদেশী
জার্নালিস্টদের বলেছে…
”বাংলাদেশী পাসপোর্ট? নট এলাউড! কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন হ্যায় !”
একরকম গলা ধাক্কাদিয়ে হোটেল থেকে বের করে
দিয়েছে আপনার বন্ধুরা!
= বাংলাদেশ মিয়ানমার এর মধ্যে রোহিঙ্গা টপিক নিয়ে ভারত সরাসরি মিয়ানমার কে সাপোর্ট করেছিলো.

আমি সাদাকে সাদা বলি,
কালোকে কালো। 🤲🤲
আমি সত্য কথা বলি,
সত্য পথে চলি। ✊✊
আমি কাউকে কষ্ট দিতে চাই না।,
তবে সত্যটা বলতে চাই!! ✌️✌️
লেখকঃ
মোঃ সাইফুল ইসলাম।
{দ্বিতীয় হিটলার}😎😎
Islammdsaiful4

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, খালি করা হচ্ছে হাসপাতাল

আন্তর্জাতিক

পুলওয়ামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে হুমকি পাল্টা হুমকি। একে অপরকে যুদ্ধের হুঁশিয়ারি দিতেও পিছপা হচ্ছে না। এমন উত্তেজনার মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসনকে একটি নোটিশ পাঠিয়েছে দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ওই চিঠিতে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। বেলুচিস্তানের মিলিটারি বেসকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সেখানে আরও উল্লেখ করা হয়, কোয়েটা ক্যান্টনমেন্ট স্থিত পাক সেনার বেস হেডকোয়ার্টাস কোটা লজিস্টিকস এরিয়ার (HQLA) পক্ষ থেকে গত বুধবার (২০ ফেব্রুয়ারি) জিলানি হাসপাতালে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে চিকিৎসা সংক্রান্ত বন্দোবস্তের কথা বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের পরিস্থিতিতে সিন্ধু এবং পাঞ্জাবের সিভিল বা মিলিটারি হাসপাতালে আহত সেনাদের নিয়ে আসা হতে পারে। এজন্য ২৫ শতাংশ বেড খালি করে তা সংরক্ষিত রাখা ও জরুরি সুযোগ-সুবিধার ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ইমরানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। সেখানে দেশের সামরিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্রঃ Daily Nayadiganta